News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা
Image

বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা

বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিজনরা। তীব্র গরমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের অসহনীয় পরিস্থিতির মধ্যে সময় কাটাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ছোট শিশু, বয়স্ক রোগী এবং প্রসূতি বিভাগের মায়েদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গরমে অতিষ্ঠ রোগীদের অনেকেই অসুস্থতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগ, রোগীরা যখন বিদ্যুৎ না থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন, তখন হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কক্ষে সৌরশক্তি চালিত পাখা সচল ছিল। এই বৈষম্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা।

এছাড়াও হাসপাতালটিতে পানীয় জলের সংকটও রয়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি হাসপাতালের ইনচার্জ চিকিৎসক ডা. রুবি হালদারকে জানানো হলেও দ্রুত সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেছেন রোগীর পরিজনরা।

দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ায় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়। তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধান করে রোগীদের জন্য স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করুক স্বাস্থ্য দপ্তর।

এদিকে, অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

অকালে প্রয়াণ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top