News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
Image

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস হোস্টেল এবং আনন্দনগর রামকৃষ্ণ আশ্রমে চুরির ঘটনার পর এবার আনন্দনগর পাঁচ নম্বর পাড়ায় এক স্কুলশিক্ষকের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে।

অভিযোগ, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা স্কুলশিক্ষক বোপেশ দেবনাথের বাড়িতে প্রবেশ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার বা অভিযুক্তদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য পায়নি শ্রীনগর থানার পুলিশ। ফলে পুলিশের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।

এছাড়া, রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, রাতে টহলদারি ব্যবস্থা পর্যাপ্ত নয়। এমনকি রাত ১০টার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং দ্বিতীয় আধিকারিক থানায় থাকেন না বলেও অভিযোগ করেন তাঁরা। জরুরি পরিস্থিতিতে তাঁদের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়ে বলে দাবি এলাকাবাসীর।

তবে, স্থানীয়দের এই অভিযোগের বিষয়ে শ্রীনগর থানার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top