News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
Image

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে অসম সরকার। শুক্রবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি জানান, ‘সেবা সেতু’ প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে অসমে ৮০০-রও বেশি সরকারি পরিষেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১.৫ কোটিরও বেশি সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা নাগরিকদের হাতের মুঠোয় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে কাজ করছি। সেবা সেতুর মাধ্যমে ৮০০-রও বেশি সরকারি পরিষেবা অনলাইনে উপলব্ধ হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলছে।”

সরকারি তথ্য অনুযায়ী, ৪৭টি সরকারি দপ্তর এবং ষষ্ঠ তফসিলভুক্ত তিনটি স্বশাসিত পরিষদকে একত্রিত করে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। ফলে নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা পেতে আর বারবার সরকারি দপ্তরে যেতে হচ্ছে না।

এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মে ১.৫ কোটিরও বেশি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং পরিষেবা প্রদানের হার ৯০ শতাংশেরও বেশি। এছাড়া পোর্টালের মাধ্যমে ৯৪ হাজারেরও বেশি জনঅভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, যেখানে অভিযোগ নিষ্পত্তির হার ৮৬ শতাংশ।

অসম সরকারের ডিজিটাল শাসনব্যবস্থার অংশ হিসেবে সেবা সেতু-কে ডিজিলকার -এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে নাগরিকরা নিরাপদে সরকারি নথি সংরক্ষণ ও ব্যবহার করতে পারছেন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও এই পরিষেবাগুলি ব্যবহার করা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির লক্ষ্য অনুযায়ী প্রশাসনকে আরও স্বচ্ছ, দক্ষ ও নাগরিকবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছর পূর্তি উপলক্ষে অসম সরকারের এই সাফল্য তুলে ধরা হয়েছে।

।।।।

Releated Posts

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম শিথিল করল অসম, কমবে নিয়োগে বিলম্ব

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের নিয়োগ ও কাজে যোগদানে যে বিলম্ব…

ByByNews Desk Aug 17, 2026

বৈরাবি-সাইরাং রেলপথ, কালাদান প্রকল্প মিজোরামের চিত্র বদলে দিতে পারে: রাজ্যপাল

আইজল, ১৭ আগস্ট (আইএএনএস): সদ্য উদ্বোধন হওয়া বৈরাবি-সাইরাং রেলপথ, দক্ষিণ মিজোরামের জোরিনপুই পর্যন্ত এর প্রস্তাবিত সম্প্রসারণ এবং কালাদান…

ByByNews Desk Aug 17, 2026

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top