News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা
Image

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের রাজনগর অঞ্চল কমিটি। বুধবার শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে দলীয় নেতা-কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রান্নার গ্যাসের মূল্য হ্রাস, দীর্ঘদিন ধরে অবহেলিত পুরাতন কালাপানিয়া খালের সংস্কার, উচ্ছেদ হওয়া গরিব পরিবারগুলির দ্রুত পুনর্বাসন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
সদর মহকুমা শাসক উপস্থিত না থাকায় অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ রায়ের হাতে স্মারকলিপি তুলে দেন সিপিআইএমের প্রতিনিধিরা। পরে ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে একটি পথসভারও আয়োজন করা হয়।

পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলী-সহ অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রতন দাস অভিযোগ করেন, কালাপানিয়ার জল বাংলাদেশে প্রবেশের আগে ত্রিপুরার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় প্রতিবছর বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও কৃষকরা এই সমস্যার শিকার হলেও খাল সংস্কারের বিষয়ে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং বহু কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

এছাড়াও সীমান্তবর্তী এলাকায় নেশাজাতীয় সামগ্রীর অবাধ বিক্রি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রতন দাস। তাঁর অভিযোগ, বর্ডার গোলচক্কর সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানে মদ ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সহজেই বিক্রি হচ্ছে, যার ফলে বহু পরিবার সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে। এই বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তিনি।

Releated Posts

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top