News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি
Image

ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি

আগরতলা, ২ জুলাই: পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর আওতায় একাধিক গ্রামীণ সড়ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। মোট ১১৪.৯০ কোটিরও বেশি টাকার এই প্রকল্পে উপকৃত হবে লোকসভা কেন্দ্রের ৪০টিরও বেশি জনবসতি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা।

তিনি জানান, সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার উন্নয়নমূলক পরিকাঠামোর ঘাটতি দূর করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।
সাংসদ জানান, লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলা থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় যে সমস্ত সড়ক প্রকল্পের প্রস্তাব তাঁর কাছে এসেছিল, সেগুলি তিনি অনুমোদন দিয়ে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকে পাঠান। পরবর্তীতে মন্ত্রক সেই প্রকল্পগুলির অনুমোদন প্রদান করে।
কৃতি সিং দেববর্মা বলেন, “১১৪.৯০ কোটিরও বেশি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে ৪০টিরও বেশি গ্রামীণ জনবসতি সরাসরি উপকৃত হবে। উন্নত সড়ক যোগাযোগের ফলে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বাজারে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।”

তিনি আরও জানান, ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের প্রতিটি প্রকৃত গ্রামীণ সড়ক সংযোগের প্রস্তাব যাতে যথাযথ গুরুত্ব পায়, সে বিষয়ে তিনি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করছেন। দ্রুত গতিতে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সাংসদ কৃতি সিং দেববর্মা বলেন, ত্রিপুরা পূর্বের প্রতিটি নাগরিকের উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য তিনি ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবেন। জনগণের আশীর্বাদ ও সহযোগিতায় উন্নয়নের এই ধারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top