News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ
Image

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা মানিক দেবনাথ। আদালতের রায় কার্যকর করতে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে জমির দখল তুলে দেওয়া হয়।

জানা যায়, ২০২৩ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রায় ০.৩৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে উত্তর জেলা ও দায়রা আদালতে মামলা দায়ের করেন মানিক দেবনাথ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরে আদালত তাঁর পক্ষে রায় দেয়।

আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার চুড়াইবাড়ি থানার পুলিশের উপস্থিতিতে এবং স্থানীয় গ্রামবাসীদের সাক্ষ্যে সংশ্লিষ্ট জমির দখল আনুষ্ঠানিকভাবে মানিক দেবনাথের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর নিজের জমির দখল ফিরে পেয়ে আবেগাপ্লুত মানিক দেবনাথ আদালত, প্রশাসন এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার পাওয়ায় বিচারব্যবস্থার প্রতি তাঁর আস্থা আরও দৃঢ় হয়েছে।

এলাকাবাসীর মতে, আদালতের এই রায় সাধারণ মানুষের মধ্যে আইনের প্রতি বিশ্বাস ও ন্যায়বিচারের আস্থা আরও সুদৃঢ় করবে। তাঁরা মনে করেন, আইনগত পথে সমস্যার সমাধান সম্ভব—এই বার্তাই সমাজের কাছে পৌঁছে দিল এই রায়। এদিন আদালতের পক্ষ থেকে বেলিফ অমিত সানতাল ও সুজিত দাস উপস্থিত থেকে আদালতের নির্দেশ কার্যকর করেন। পাশাপাশি চুড়াইবাড়ি থানার পুলিশ পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে।

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top