News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নলছড়ে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা-নগদ ও ডিএসএলআর ক্যামেরা
Image

নলছড়ে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতি, লুট সোনা-নগদ ও ডিএসএলআর ক্যামেরা

আগরতলা, ২ জুলাই : সিপাহিজলা জেলার নলছড়ের মায়ারানী উত্তরপাড়ায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে রেখে সোনা, নগদ অর্থ ও একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে পালিয়েছে দুষ্কৃতীরা। বুধবার রাত আনুমানিক ৮টা নাগাদ সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওই সময় বাড়ির কর্তা রতন দেবনাথ বাইরে ছিলেন। তাদের একমাত্র ছেলে অনুপম দেবনাথ কর্মসূত্রে চেন্নাইয়ে থাকায় বাড়িতে একাই ছিলেন রতন দেবনাথের স্ত্রী অঞ্জলি রানী দেবনাথ।

অভিযোগ, আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতরা প্রথমে বাড়ির সামনের গ্রিলের দরজায় নাড়াচাড়া করে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা কৌশল বদলায়। বাড়ির পেছনের জলের ট্যাপ খুলে দেয় তারা। একটানা জলের শব্দ শুনে অঞ্জলি দেবী মনে করেন, হয়তো পাশের বাড়ির দুই নাতনি দুষ্টুমি করে জল ছেড়ে দিয়েছে। সেই কারণে জল বন্ধ করতে তিনি পেছনের দরজা খুলতেই অন্ধকারের সুযোগ নিয়ে দুই ডাকাত তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

অভিযোগ, মুহূর্তের মধ্যেই গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ঘরের আলমারি ও লকার তছনছ করে প্রায় তিন ভরি সোনার গয়না, নগদ টাকা এবং চেন্নাই প্রবাসী ছেলে অনুপম দেবনাথের একটি ডিএসএলআর ক্যামেরা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের দাবি, ওই ক্যামেরাটি ব্যবহার করেই অনুপম বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কাজ করতেন।

তবে পালানোর সময় তাড়াহুড়োয় এক ডাকাত তার একজোড়া জুতো ঘটনাস্থলেই ফেলে যায়। খবর পেয়ে রাতেই মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুতোটি উদ্ধার করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শান্তিপ্রিয় এলাকায় সন্ধ্যার পর এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে লুট হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top