News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটে উত্তাল বিদ্যালয়, তালাবন্দি স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
Image

শিক্ষক সংকটে উত্তাল বিদ্যালয়, তালাবন্দি স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ১ জুলাই : দীর্ঘদিনের শিক্ষক সংকটের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। বুধবার সকাল আটটা থেকেই স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের সামনে রাস্তায় বসে তারা বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে।

জানা গেছে,নলছড় বিধানসভার অন্তর্গত লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৬ জন। অথচ বর্তমানে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে প্রায় ৬৪ জন শিক্ষার্থী। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের।
সম্প্রতি বিদ্যালয়ের এক শিক্ষক অন্যত্র বদলি হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে শিক্ষক সংখ্যা আরও কমে যাওয়ায় শিক্ষার মান নিয়ে উদ্বেগ বাড়ে। এরই প্রতিবাদে এদিন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামে ছাত্রছাত্রীরা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে শূন্যপদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এবং বদলি হওয়া শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক পাঠানোর ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।

Releated Posts

এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন আসাম রাইফেলসের

আগরতলা, ১ জুলাই: তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সামরিক বাহিনী সম্পর্কে সচেতনতা এবং প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ‘স্যামসাং সলভ ফর টুমরো’ কর্মশালা, উদ্ভাবন ও স্টার্টআপে শিক্ষার্থীদের উৎসাহ

আগরতলা, ১ জুলাই: শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে…

ByByReshmi Debnath Jul 1, 2026

ধর্মনগরে স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড—তদন্তে পুলিশ

ধর্মনগর, ৩০ জুন: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক…

ByByReshmi Debnath Jul 1, 2026

মোহনপুর মহকুমা শাসকের দপ্তরে বহিরাগতকে সরকারি কম্পিউটার ও অফিসকক্ষ ব্যবহারের অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ৩০ জুন: মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে এক বহিরাগত ব্যক্তির সরকারি কম্পিউটার ও অফিস কক্ষ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top