News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার
Image

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা জনজাতি বৃদ্ধা শোভারানী দেববর্মা। এবার বৃদ্ধভাতার সুবিধা পাওয়ার আশায় রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী ক্ষুদিরাম দেববর্মার মৃত্যু হয়। এরপর থেকে একাই অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন শোভারানী দেববর্মা। সংসার চালানোর জন্য এখনও তাঁকে বন থেকে বাঁশের করুল সংগ্রহ করে বিক্রি করতে হয়।

সংবাদমাধ্যমের সামনে নিজের দুর্দশার কথা তুলে ধরে শোভারানী দেববর্মা জানান, বয়সের ভারে কাজ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন পরিশ্রম করতে হচ্ছে। তিনি রাজ্য সরকারের কাছে দ্রুত বৃদ্ধভাতার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।
বৃদ্ধার কথায়, সরকারি বৃদ্ধভাতার সুবিধা পেলে তাঁর দৈনন্দিন জীবনযাত্রার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তাই মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। স্থানীয়দের একাংশও অসহায় এই বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তাঁর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Releated Posts

লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…

ByByReshmi Debnath Jun 27, 2026

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…

ByByReshmi Debnath Jun 27, 2026

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…

ByByReshmi Debnath Jun 27, 2026

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

সোনাইমুড়িতে মোটরসাইকেল-সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; আশঙ্কাজনক এক

আগরতলা, ২৬ জুন: উনকোটি জেলার কুমারঘাট বিধানসভার সোনাইমুড়ি এলাকায় এক গুরুতর সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। মোটরসাইকেল ও…

ByByReshmi Debnath Jun 26, 2026

Leave a Reply

Scroll to Top