News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রে সংঘর্ষ, বোমা নিক্ষেপে উত্তেজনা
Image

২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রে সংঘর্ষ, বোমা নিক্ষেপে উত্তেজনা

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, দুপুরের পর থেকেই ২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রের বিভিন্ন পোলিং স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে মারামারির ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন আহত হন।

অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কিছু কিছু ভোটকেন্দ্র কার্যত ভোটারশূন্য হয়ে পড়ে। অলোইছড়া এলাকায় তিনটি বোমা নিক্ষেপের ঘটনাও সামনে এসেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

এদিকে, ২৬ নম্বর কেন্দ্রের ৩৫ নম্বর বুথের অনন্ত সর্দার পাড়ায় বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, দেবদারু এলাকায় বিজেপির পাঁচজন কর্মী আক্রান্ত হয়ে আহত হন। বর্তমানে তারা জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

যেসব এলাকায় সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে, সেখানে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
অন্যদিকে, বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচনের দায়িত্বে থাকা অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি এবং সরকারি ব্যবস্থাপনায় শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করছেন।

এডিসি এলাকার সাধারণ মানুষের দাবি, নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকরা যেন দ্রুত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন।

Releated Posts

কল্যাণপুরে ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র, গুলির অভিযোগে তোলপাড় মহারানী এলাকা

তেলিয়ামুড়া, ১২ এপ্রিল: ভোটের শেষ পর্যায় মানেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া—এমন প্রত্যাশা ভেঙ্গে চুরমার হয়ে গেল কল্যাণপুরে। ১১ মহারানী…

ByByReshmi Debnath Apr 12, 2026

তুলাশিখরে সংঘর্ষ, তিপ্রা মথার হামলায় বিজেপির একাধিক কর্মী গুরুতর আহত

খোয়াই নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল:  খোয়াই জেলার তুলাশিখর এলাকার নন্দকুমার পাড়ায় তিপ্রা মথা দলের কর্মীদের হামলায় বিজেপির…

ByByReshmi Debnath Apr 12, 2026

তুলামুড়া বিট অফিস বুথে হামলা, বিধায়কের গাড়ি ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ১২ এপ্রিল: ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের অন্তর্গত ৫৭ তুলামুড়া বিট অফিস এলাকায় ভোটগ্রহণ চলাকালীন আচমকা উত্তেজনা…

ByByReshmi Debnath Apr 12, 2026

করমছড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী সান্তনা চাকমা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান

আগরতলা, ১২ এপ্রিল: এডিসির করমছড়া উপজাতি কেন্দ্রের ৩ নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী । এদিন তিনি…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top