আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৬৫ শতাংশ ভোট পড়েছে। এখনও কাঠালিয়া-মির্জা-রাজাপুর আসনে ভোটের হার সর্বাধিক রেকর্ড হয়েছে।
কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৭ পূর্ব মুহুরী বুরাতলী আসনে সর্বোচ্চ ভোট পড়েছে। দুপুর ১টা পর্যন্ত ২৭৬৫৮ ভোটার ভোট দান করেছে। এই কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৭৩ শতাংশ। এদিকে, এদিন গড়ে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটের হার বেশি লক্ষ্য করা গিয়েছে। এডিসি নির্বাচনে মোট ৯ লক্ষ ৫১ হাজার ৬১৩ জন ভোটারের মধ্যে দুপুর ১টা পর্যন্ত ৪ লক্ষ ২৭ হাজার ৯৭৭ ভোটার ভোট দিয়েছেন।



















