News Flash

Image

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

দামছড়া-জম্পুই কেন্দ্রের প্রার্থী রবীন্দ্র রিয়াংয়ের সমর্থনে আয়োজিত এই জনসভায় ব্যপক লোক সমাগম হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে প্রচুর অর্থ দেওয়া হয়েছে কিন্তু এই টাকা নয়ছয় করেছে মথা। এই দুর্ণীতির কারণে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে ২৮টি আসনেই একা লড়াই করবে।

তিনি বলেন, এডিসিত উন্নয়নের লক্ষ্যে স্বচ্ছতার সরকার চাইছেন জনগণ। বিজেপি-ই একমাত্র ভরসা।

তিনি আরো বলেন, থানসা মানে সবাই একসাথে থাকা। কিন্তু মথা থানসার কথা বলে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য।

মুখ্যমন্ত্রী বলেন, মথা সমস্যা তৈরি করে, আমরা তা সমাধান করি। তিনি বলেন, অনেকগুলো ইস্যু আছে জম্পুইয়ে, বিজেপি ক্ষমতায় আসলে সব সমাধান করা হবে।

ভাষনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রু রিয়াং শরণার্থীদের সমস্যা স্থায়ী সমাধানের বিষয়টিও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ বছরের প্রচুর টাকা দেওয়া হয়েছে কিন্তু একটাও কাজ করেনি মথা।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

এডিসি নির্বাচনের আগে কড়া নিরাপত্তা বলয়, মোতায়েন ২৪ কোম্পানি সিআরপিএফ

আগরতলা, ১০ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তার স্বার্থে বারো হাজার সিভিল পুলিশ এবং টিএসআর নিয়োজিত থাকবে। পাশাপাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top