News Flash

  • Home
  • Uncategorized
  • মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার
Image

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে আয়োজিত হয় বিশাল রোড শো।

এই রোড শো চম্পকনগর থেকে শুরু হয়ে বলরাম ঠাকুর, বেলবাড়ী, মোহনপুর হয়ে পুনরায় চম্পকনগরে এসে শেষ হয়। পথজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি, স্লোগান এবং নির্বাচনী উন্মাদনা লক্ষ্য করা যায়।

রোড শো শেষে চম্পকনগর কমিউনিটি হলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকে অংশ নেন প্রার্থী রাজেশ দেববর্মা। উপস্থিত ছিলেন অবজারভার বিশ্বজিৎ শীল, সুকান্ত ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ। ১২ এপ্রিলের ভোটকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয় বৈঠকে।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজেশ দেববর্মা বলেন, “প্রচারে যেখানেই গিয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি। আমার জয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এডিসিতে বিজেপি সরকার গঠন করবে বলেই আমরা আশাবাদী।”

তিনি আরও অভিযোগ করেন, তাঁর সমর্থনে পাড়াকল এলাকায় মুখ্যমন্ত্রীর একটি সভা বানচালের চেষ্টা করে দুষ্কৃতীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এ ধরনের ঘটনার মাধ্যমে বিজেপিকে আটকানো যাবে না।” পাশাপাশি তিনি ১২ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান।

নির্বাচনের প্রাক্কালে এই রোড শোকে ঘিরে মান্দাই এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top