News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা
Image

পশুর ওপর নৃশংসতা, আহত অবস্থায় পুকুরে পড়ে গেল, প্রাণ বাঁচাল স্থানীয় যুবকেরা

কৈলাসহর, ১০ এপ্রিল: পশু নির্যাতনের এক হৃদয়বিদারক ঘটনা সামনে এলো ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের ইছবপুর ২নং ওয়ার্ডে। একটি নিরীহ পশুর ওপর দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে পশুটির পায়ে আঘাত করে গুরুতরভাবে জখম করে। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় পশুটি।

ঘটনাটি চোখে পড়তেই স্থানীয় বাসিন্দারা দ্রুত বজরং দলের যুবকদের খবর দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে আহত পশুটিকে উদ্ধার করে। পরে তড়িঘড়ি স্থানীয় পশু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।

পশু হাসপাতালের প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেন। তবে পশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভ্যানের ব্যবস্থা করতে বলা হলে জানানো হয়, হাসপাতালের ভ্যানটি বর্তমানে বিকল অবস্থায় রয়েছে।

এরপর উদ্যোগী হয়ে বজরং দলের যুবকেরা আহত পশুটিকে কাছের একটি ক্লাবে নিয়ে আসেন। বর্তমানে স্থানীয় বাসিন্দা ও বজরং দলের সদস্যরা মিলে পশুটির সেবা-শুশ্রূষা করছেন এবং তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বজরং দলের একাংশের দাবি, আহত পশুটি একটি ‘মহাদেবের ষাঁড়’। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।

Releated Posts

একই রাতে পাঁচ দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় চাঞ্চল্য

চড়িলাম, ১০ এপ্রিল: ফের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পেঁচারথল এলাকায়। একই রাতে পেঁচারথল শান্তিপুর গেট ও পেঁচারথল…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

আগরতলায় দোস্তি, পাহাড়ে কুস্তি: বিজেপি-তিপরা মথাকে কটাক্ষ সিপিআই(এম) প্রার্থীর

চড়িলাম, ১০ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের প্রচার জোরদার করেছে বামফ্রন্ট। শুক্রবার এডিসির ১৪…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

সরব প্রচারের শেষ দিনে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বামুটিয়ায় বাড়ি-বাড়ি প্রচার

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি সাধারণ নির্বাচনের প্রচারের শেষ দিনে বামফ্রন্টের মনোনীত প্রার্থী কমরেড সঞ্জিত দেববর্মার সমর্থনে জোরদার প্রচার…

ByByReshmi Debnath Apr 10, 2026

খোয়াই জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজে রেড্ডি

আগরতলা, ১০ এপ্রিল: খোয়াই জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিজে রেড্ডি। সম্প্রতি এই পদে…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top