News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদেরসুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে থাকে: পূর্ত দপ্তরের সচিব
Image

রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদেরসুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে থাকে: পূর্ত দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই সর্বদা কাজ করে থাকে। দপ্তরের ইঞ্জিনীয়ারগণ কাজের গুণগতমান বজায় রাখার জন্য সময় সময় নির্মাণ কার্য পরিদর্শন এবং পর্যবেক্ষণ করে থাকেন। কুমারঘাটের সোনাইমুড়ি থেকে তেলিয়াছড়া গ্রামে যাওয়ার জন্য মনু নদীর উপর নির্মিত সেতু ভেঙে যাওয়ার যে সংবাদ আজ রাজ্যের বিভিন্ন প্রভাতী দৈনিক এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে সে সংবাদের পরিপ্রেক্ষিতে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে একথা বলেন।

সচিব কিরণ গিত্যে সাংবাদিক সম্মেলনে প্রকাশিত সংবাদের স্পষ্টিকরণ দিয়ে জানান, নির্মীয়মান এই সেতুর মোট দৈর্ঘ্য ১৪০ মিটার। এতে মোট ৪টি স্প্যান থাকবে। গত তিন বছর ধরে এই সেতুর নির্মাণ কাজ চলছে। ৪টি স্প্যানের মধ্যে ইতিমধ্যেই ৩টি স্প্যানের নির্মাণ (প্রত্যেকটি ৩৫ মিটার করে) কাজ শেষ। মাঝের একটি স্প্যান নির্মাণের কাজ বাকি। এরই প্রাথমিক পর্যায়ের সাটারিং ও সেন্টারিং সংশ্লিষ্ট কনস্ট্রাকশন এজেন্সির পক্ষ থেকে গত কিছুদিন পূর্বে শেষ করা হয়েছিল।

তিনি বলেন, এই স্প্যান নির্মাণের কাজ আগামী ২-৩ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই ঐ এলাকায় কয়েকবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। ফলে নদীতে জলস্রোত বৃদ্ধি পেয়ে যায় এবং স্প্যান নির্মাণের সাটারিং ও সেন্টারিং ক্ষতিগ্রস্ত হয় যা পরবর্তীতে ভেঙে পড়ে। এই ভেঙে যাওয়া সাটারিং ও সেন্টারিং-এর ছবিই বিভিন্ন সংবাদ মাধ্যমে আজ প্রকাশিত হয়েছে। অর্থাৎ সংবাদে প্রকাশিত ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা সম্পূর্ণ অসত্য। পূর্ত দপ্তরের সচিব আরও বলেন, বর্তমানে রাজ্যে বিভিন্ন রাস্তায় এবং রেল ট্র্যাকের উপর প্রায় ৫০টির বেশী ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তাই এই ধরণের সংবাদ রাজ্যের জনগণের মনের মধ্যে যাতে ভীতির সঞ্চার না করে তার জন্য তিনি সকলের প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান রাখেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের (সড়ক ও সেতু)-এর চিফ ইঞ্জিনীয়ার রাজীব মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ।

Releated Posts

বি.পি.এল রেশন কার্ড থাকলেও মিলছে না আবাস যোজনার ঘর, ভাঙা বাড়িতেই দিন কাটছে জনজাতি দম্পতির

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ এপ্রিল: বি.পি.এল রেশন কার্ড থাকা সত্ত্বেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত বিশ্রামগঞ্জের…

ByByReshmi Debnath Apr 8, 2026

যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, পলাতক বাইক আরোহীর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ এপ্রিল:  দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার…

ByByReshmi Debnath Apr 8, 2026

ছামনু বাজারে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে মিছিল ও সভা, ২৬ পরিবারের ৮৪ ভোটারের যোগদান

আগরতলা, ৮ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ছামনু এলাকায় জোরদার প্রচার শুরু করেছে…

ByByReshmi Debnath Apr 8, 2026

বিলোনিয়ায় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ, আটকে পড়লেন জেলা শাসক

বিলোনিয়া, ৮ এপ্রিল: দীর্ঘদিনের জলসংকটে অতিষ্ঠ হয়ে অবশেষে পথে নামলেন মহিলারা। বুধবার দুপুরে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top