News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ, আটকে পড়লেন জেলা শাসক
Image

বিলোনিয়ায় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ, আটকে পড়লেন জেলা শাসক

বিলোনিয়া, ৮ এপ্রিল: দীর্ঘদিনের জলসংকটে অতিষ্ঠ হয়ে অবশেষে পথে নামলেন মহিলারা। বুধবার দুপুরে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের অন্তর্গত মাইছড়া উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলোনিয়া-শান্তিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রমিলা বাহিনীর সদস্যরা।

অবরোধকারীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। দূর-দূরান্তে কয়েক কিলোমিটার পথ হেঁটে জল সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। যদিও জল দফতরের পক্ষ থেকে মাঝে মধ্যে জলবাহী গাড়ি পাঠানো হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল এবং অনিয়মিত বলেই দাবি স্থানীয়দের।

গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ব্লক প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, “জল চাই, স্থায়ী সমাধান চাই—সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এই অবরোধের জেরে সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ঘটনাচক্রে ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক। তাঁর গাড়িও অবরোধে আটকে পড়ে। পরে তিনি গাড়ি থেকে নেমে নিজেই বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

পরিস্থিতি সামাল দিতে জেলা শাসক দ্রুত জলসম্পদ দফতরকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ব্লকের বিডিও, জলসম্পদ দফতরের আধিকারিক, পুলিশ ও টিএসআর বাহিনী। পরে উপস্থিত হন ভারতচন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও গ্রাম পঞ্চায়েতের প্রধান।

যদিও অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি সরাসরি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে কথা বলেননি। স্থানীয়দের দাবি, “জলের সমস্যা নিয়ে বারবার জানানো হলেও প্রধান কোনো পদক্ষেপ নেননি।”

অবশেষে জেলা শাসকের হস্তক্ষেপে জলসম্পদ দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, চলতি এপ্রিল মাসের মধ্যেই স্থায়ীভাবে জল সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি আপাতত প্রতিদিন জলবাহী গাড়ির মাধ্যমে এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে।
এই আশ্বাসের পরই অবরোধ তুলে নেন প্রমিলা বাহিনীর সদস্যরা এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

বি.পি.এল রেশন কার্ড থাকলেও মিলছে না আবাস যোজনার ঘর, ভাঙা বাড়িতেই দিন কাটছে জনজাতি দম্পতির

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ এপ্রিল: বি.পি.এল রেশন কার্ড থাকা সত্ত্বেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত বিশ্রামগঞ্জের…

ByByReshmi Debnath Apr 8, 2026

যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, পলাতক বাইক আরোহীর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ এপ্রিল:  দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার…

ByByReshmi Debnath Apr 8, 2026

রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদেরসুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে থাকে: পূর্ত দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই সর্বদা…

ByByReshmi Debnath Apr 8, 2026

ছামনু বাজারে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে মিছিল ও সভা, ২৬ পরিবারের ৮৪ ভোটারের যোগদান

আগরতলা, ৮ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ছামনু এলাকায় জোরদার প্রচার শুরু করেছে…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top