News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বি.পি.এল রেশন কার্ড থাকলেও মিলছে না আবাস যোজনার ঘর, ভাঙা বাড়িতেই দিন কাটছে জনজাতি দম্পতির
Image

বি.পি.এল রেশন কার্ড থাকলেও মিলছে না আবাস যোজনার ঘর, ভাঙা বাড়িতেই দিন কাটছে জনজাতি দম্পতির

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ এপ্রিল: বি.পি.এল রেশন কার্ড থাকা সত্ত্বেও এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত বিশ্রামগঞ্জের এক অসহায় জনজাতি দম্পতি। জীর্ণশীর্ণ বাড়িতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। দ্রুত সরকারি সহায়তার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরাও।

ঘটনাটি বিশ্রামগঞ্জের লালটিলা সমতল আমতলী এলাকার। এখানকার বাসিন্দা কামিনী দেববর্মা ও তাঁর স্ত্রী কব্জা রানী দেববর্মা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি পাকা ঘরের জন্য আবেদন জানিয়ে আসছেন। কিন্তু বহুবার আবেদন করেও এখনও পর্যন্ত কোনো সরকারি ঘর পাননি বলে অভিযোগ তাঁদের।

বর্তমানে তারা যে বাড়িতে বসবাস করছেন, সেটি অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে। টিনের ছাউনিতে অসংখ্য ফুটো, ফলে বৃষ্টি হলেই ঘরের ভেতরে জল পড়ে। এতে ঘরের বিছানা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, ঝড়-বৃষ্টি বা তুফানের সময় নিরাপত্তার কারণে তাদের ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিতে হয়। দম্পতির আশঙ্কা, যেকোনো সময় ভেঙে পড়তে পারে তাদের এই বসতঘর।

অসহায় এই দম্পতির প্রশ্ন, বি.পি.এল রেশন কার্ড থাকা সত্ত্বেও কেন তারা আবাস যোজনার ঘর পাচ্ছেন না, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। তাঁরা রাজ্য সরকারের কাছে দ্রুত একটি স্থায়ী বাসস্থানের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন। তাঁদের মতে, প্রকৃত প্রাপকদের যেন দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়, তা নিশ্চিত করা জরুরি।

Releated Posts

যান দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, পলাতক বাইক আরোহীর খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ এপ্রিল:  দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার…

ByByReshmi Debnath Apr 8, 2026

রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদেরসুরক্ষার কথা মাথায় রেখে কাজ করে থাকে: পূর্ত দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: রাজ্যের পূর্ত দপ্তর কাজের গুণগতমান এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেই সর্বদা…

ByByReshmi Debnath Apr 8, 2026

ছামনু বাজারে কংগ্রেস প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে মিছিল ও সভা, ২৬ পরিবারের ৮৪ ভোটারের যোগদান

আগরতলা, ৮ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ছামনু এলাকায় জোরদার প্রচার শুরু করেছে…

ByByReshmi Debnath Apr 8, 2026

বিলোনিয়ায় জলের দাবিতে প্রমিলা বাহিনীর পথ অবরোধ, আটকে পড়লেন জেলা শাসক

বিলোনিয়া, ৮ এপ্রিল: দীর্ঘদিনের জলসংকটে অতিষ্ঠ হয়ে অবশেষে পথে নামলেন মহিলারা। বুধবার দুপুরে বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্র নগর ব্লকের…

ByByReshmi Debnath Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top