News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার
Image

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী তথা বর্তমান ই.এম রুনিয়েল দেববর্মা। ১৪ বোধজংনগর-ওয়াকিনগর আসন থেকে পুনরায় প্রার্থী হওয়ার পর থেকেই এলাকাজুড়ে তাঁর সমর্থনে জনসমর্থনের ঢল নেমেছে।

উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ই.এম হিসেবে দায়িত্ব পালন করেছেন রুনিয়েল দেববর্মা। জনজাতি জনগণের উন্নয়নে তাঁর বিভিন্ন কাজের ফলেই এবারও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

সোমবার নিজের কেন্দ্রের রাজঘাট ভিসির অধীন ১ ও ২ নং পুলিশ স্টেশন এলাকায় বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজার হাজার সমর্থক নেচে-গেয়ে অংশগ্রহণ করেন, যা কার্যত এক শক্তি প্রদর্শনে পরিণত হয়। উপস্থিত ছিলেন তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুনিয়েল দেববর্মা বলেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। কেউ আলাদা করে ডাকতে হচ্ছে না, নিজেরাই প্রচারে যুক্ত হচ্ছেন। সকল অংশের মানুষ প্রস্তুত রয়েছেন ১২ এপ্রিল বুবাগ্রাকে জয়ী করতে এবং এডিসিতে পুনরায় তিপ্রা মথা সরকার গড়তে।”

আসন্ন নির্বাচনে এই বিপুল জনসমাগম তিপ্রা মথার পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Releated Posts

টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার জোর প্রচার, বুথ অফিস উদ্বোধন

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী সুরজ দেববর্মা জোরকদমে প্রচার…

ByByReshmi Debnath Apr 6, 2026

ডেমছড়া-কাচুছড়া এডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রচার জোরদার, যোগদান ৫ পরিবার

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে জয়ী করতে জোরকদমে প্রচার চালাচ্ছেন…

ByByReshmi Debnath Apr 6, 2026

বিলোনিয়ায় কম্পিউটার ল্যাব ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্তের দাবি

বিলোনিয়া, ৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় কম্পিউটার ল্যাবের নতুন ভবন নির্মাণকে ঘিরে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ উঠেছে। ভারত…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

“গণতন্ত্র বাঁচাতে বিজেপিকে হারান”—সাংবাদিক সম্মেলনে সিপিআই(এমএল)

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি সাধারণ নির্বাচন এবং ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলন…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top