News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব
Image

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে গোহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত মাফিয়া নয়ন দেবকে। তবে এই ঘটনার মূল অভিযুক্ত রণবীর দেবনাথ এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নয়ন দেব দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, সে বিশালগড় থানাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং একাধিক সাংবাদিককে গুলি করে হত্যার হুমকিও দেয়।

এছাড়াও, বিজেপির যুবনেতা রাজেশ আচারজিকেও ফোনে বারবার প্রাণনাশের হুমকি দিত নয়ন দেব। তাকে দেখে নেওয়া হবে এবং হত্যা করা হবে বলে ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ অনেকদিন ধরেই তার খোঁজে তৎপর ছিল।
পুলিশ আরও জানায়, নেতাজিনগরের গুলি কাণ্ডেও সরাসরি যুক্ত ছিল নয়ন দেব। ঘটনার পর থেকেই সে গা-ঢাকা দেয় এবং শেষমেশ গোহাটিতে আত্মগোপন করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযুক্ত নয়ন দেবের বাড়ি মূলত নার্সিংহ এলাকায় হলেও বর্তমানে সে আমতলীতে বসবাস করছিল বলে জানা গেছে। তার বাবার নাম সুব্রত দেব। এদিকে, এই গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ এখনও পলাতক। তাকে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের এক শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানান, “খুব শীঘ্রই রণবীর দেবনাথকেও গ্রেপ্তার করা সম্ভব হবে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পুলিশের এই সাফল্যে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে গ্রেপ্তার হওয়া নয়ন দেবকে ট্রানজিট রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী দল।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top