News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর ১৩২তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যপাল
Image

প্রধানমন্ত্রীর ১৩২তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যপাল

আগরতলা, ২৯ মার্চ: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ সকালে লোক ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারিত ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বটি শুনেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ‘মন কি বাত’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে জনগণকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে চলেছেন এবং সারা দেশ জুড়ে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলিকে তুলে ধরছেন। প্রধানমন্ত্রী এই কর্মসূচির মাধ্যমে গত ১৩২ মাস ধরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন।

রাজ্যপাল আরও জানান যে, ‘মন কি বাত’-এর সর্বশেষ পর্বে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা তুলে ধরেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো-জম্পুই পাহাড়ের ‘ভাংমুন’ গ্রামে জল সংরক্ষণের প্রচেষ্টা এবং ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য প্রয়োজনে সৌরশক্তির ব্যবহার ইত্যাদি।

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়নে রাজ্যের জনগণকেও অবদান রাখার জন্য রাজ্যপাল আহ্বানও জানান।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top