News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গুলি কান্ডে ধৃত শুভম ও রণবীরকে ১৪ দিনের জেল হেফাজত
Image

গুলি কান্ডে ধৃত শুভম ও রণবীরকে ১৪ দিনের জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মার্চ :
কয়েকদিন আগে বিশালগড়ের নেতাজি নগর এলাকায় এক ঠিকাদারের বাড়িতে সংঘটিত গুলিকাণ্ডের ঘটনাকে ঘিরে জোরদার তৎপরতা চালিয়ে অবশেষে দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করল পুলিশ। শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুভম সাহা এবং রণবীর সরকার ওরফে মনকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুলিকাণ্ডের পরই বিশালগড় থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় এবং মূল অভিযুক্ত রণবীর দেবনাথ ও তার সহযোগীদের ধরতে সিপাহীজলা জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়। রাজ্য পুলিশের সদর দপ্তর থেকেও দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়, যার ভিত্তিতে টানা অভিযান চালাতে থাকে পুলিশ।

দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার রাতে রণবীর দেবনাথের গ্যাংয়ের সদস্য শুভম সাহাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার ভোররাতে গ্যাংয়ের আরেক সদস্য রণবীর সরকার ওরফে মনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শুক্রবার সকালে বিশালগড় থানায় পৌঁছে গোটা ঘটনার অগ্রগতি খতিয়ে দেখেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার আইপিএস বিজয় দেববর্মা। পরে দুপুরে দুই অভিযুক্তকে আদালতে তোলা হলে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানায়।

তবে আদালত দুজন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি তদন্তের স্বার্থে জেলের মধ্যেই তাদের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

পুলিশের অনুমান, শুভম সাহা ও মনকে জিজ্ঞাসাবাদ করলে গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথসহ তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটন হবে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top