News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ ২৫ বছর বামফ্রন্টের শাসনকালে জনজাতি সমাজ শিক্ষা ও উন্নয়নের দিক থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়েছে: রাজীব
Image

দীর্ঘ ২৫ বছর বামফ্রন্টের শাসনকালে জনজাতি সমাজ শিক্ষা ও উন্নয়নের দিক থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়েছে: রাজীব

আগরতলা, ২৬ মার্চ: দীর্ঘ ২৫ বছর বামফ্রন্টের শাসনকালে জনজাতি সমাজ শিক্ষা ও উন্নয়নের দিক থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়েছে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীন ত্রিপুরার গড়ার স্লোগান দিচ্ছে। তবে বিজেপি এই ধরনের দাবিতে বিশ্বাসী নয়। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন সাংসদ তথা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর বামফ্রন্টের শাসনকালে জনজাতি সমাজ শিক্ষা ও উন্নয়নের দিক থেকে ব্যাপকভাবে বঞ্চিত হয়েছে। তার ফলে জনজাতি সম্প্রদায় থেকে চিকিৎসক, অধ্যাপক বা উচ্চপদস্থ সরকারি আধিকারিক হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উঠে আসা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য বলেন, বিভিন্ন দল কেউ গ্রেটার তিপ্রাল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা-র মতো স্লোগান দিচ্ছে। তবে বিজেপি এই ধরনের দাবিতে বিশ্বাস করে না। তাদের লক্ষ্য জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা।

এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ২২ মার্চ পর্যন্ত ৮৯৩১ দিন জনসেবায় নিয়োজিত থেকে মোদি সেবামূলক শাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তাঁর যাত্রাকে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নরেন্দ্র মোদি-র নেতৃত্বে বিজেপি জোট রাজনীতির যুগের অবসান ঘটিয়েছে এবং জওহরলাল নেহেরু-র পর তিনিই টানা তিনটি কার্যকালের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

।।।।।।।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সড়ক অবরোধে ছাত্রছাত্রী ও এবিভিপি

আগরতলা, ১২ আগস্ট: এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 12, 2026

ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড ব্যবহারে সর্বভারতীয় সেরার শিরোপা ত্রিপুরা পুলিশের

আগরতলা, ১২ আগস্ট: প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশিংয়ে বড় সাফল্য অর্জন করল ত্রিপুরা পুলিশ। ২০২৬ সালের জুন মাসে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

নয়াদিল্লিতে ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালিতে যোগ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নয়াদিল্লি, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

তেলকাজলা ঝুলন্ত সেতুতে দুর্ঘটনা, আহত ৬০ বছরের বৃদ্ধসংস্কারের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর

আগরতলা, ১২ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ধনপুর বিধানসভার তেল কাজলা ও বানিয়াছড়া এলাকার সংযোগকারী ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Aug 12, 2026

সীতারাম ইয়েচুরির জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন সিপিআইএমের

আগরতলা, ১২ আগস্ট: প্রয়াত সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক  সীতারাম ইয়েচুরির জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল সিপিআইএম…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top