News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি উন্নয়নের প্রতিশ্রুতি, প্রচারে নামছেন বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া
Image

জনজাতি উন্নয়নের প্রতিশ্রুতি, প্রচারে নামছেন বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া

আগরতলা, ২৪ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচারে নামতে চলেছেন ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া।

সোমবার বিজেপির প্রদেশ কার্যালয় থেকে প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরই তিনি পৌঁছন ২৯ কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

মণ্ডল কার্যালয়ে পৌঁছতেই দলীয় কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় ভাসেন বিল্লু জমাতিয়া। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, সহ-সভাপতি গোপাল দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সংক্ষিপ্ত বক্তব্যে বিল্লু জমাতিয়া জানান, জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত অঞ্চলগুলির পরিকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেও জানান।

এদিকে, মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পূর্ববর্তী সরকারের আমলে জনজাতি অধ্যুষিত এলাকাগুলির উন্নয়ন উপেক্ষিত হয়েছিল। তিনি আশ্বাস দেন, বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় এলে সেই ঘাটতি পূরণ করে জনজাতি মানুষের কল্যাণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Releated Posts

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top