News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাজারো কর্মীর মিছিল, মনোনয়ন দাখিল তিপরা মথা প্রার্থী রুনিয়েল দেববর্মার
Image

হাজারো কর্মীর মিছিল, মনোনয়ন দাখিল তিপরা মথা প্রার্থী রুনিয়েল দেববর্মার

আগরতলা, ২৪ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে নামল তিপরা মথা। আজ এডিসির ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রের দলীয় প্রার্থী রুনিয়েল দেববর্মা হাজার হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন।

মিছিলটি মোহনপুরের তুলাবাগান চৌমুণী থেকে শুরু হয়ে মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসারের নিকট আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন জমা দেন তিনি। গোটা এলাকা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দলীয় স্লোগানে মুখরিত জনসমাগম।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথার লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা, যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

মনোনয়ন দাখিলের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এবারের এডিসি নির্বাচনে তিপ্রা মথা ২৪টি আসনে জয়লাভ করে পুনরায় পরিষদে সরকার গঠন করবে। পাশাপাশি নিজের কেন্দ্র থেকেও বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে নির্বাচনের ঠিক আগে অনন্ত দেববর্মা ও সদাগর কলইদের দলত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এই ধরনের যোগদান তিপ্রা মথার উপর কোনও প্রভাব ফেলবে না এবং দলের সংগঠন আগের মতোই শক্তিশালী রয়েছে।

Releated Posts

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top