News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবছরও আগরতলায় চৈত্র হাটের ফর্ম বিলি নিয়ে ব্যাপক অসন্তোষ
Image

এবছরও আগরতলায় চৈত্র হাটের ফর্ম বিলি নিয়ে ব্যাপক অসন্তোষ

আগরতলা, ২৪ মার্চ: প্রতিবছরের মতো এবছরও চৈত্র মেলার ফর্ম নিয়ে পুর নিগমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে আজ বঞ্চিত ব্যবসায়ীরা পুর নিগমের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের দাবি, অতিসত্বর সমস্যা সমাধান করা হোক।

এক ব্যবসায়ী জানিয়েছেন, চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ী দোকান শেডের জন্য পুর নিগমের তরফ থেকে ফর্ম দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ১২০০ ফর্ম থাকা সত্বেও ১৫০ মতো ফর্ম ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। বাকিদের চৈত্র মেলার ফর্ম মিলেনি। তাঁদের অভিযোগ, আজ তাঁরা নিগমে ফর্ম সংগ্রহ করতে গেলে নিগমের কর্তৃপক্ষরা জানিয়েছেন ফর্ম শেষ হয়ে গেছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তাদের আরও অভিযোগ, অস্থায়ী দোকান শেডের জন্য ১২০০টি ফর্ম ধার্য রয়েছে। সেই ফর্ম সংগ্রহের জন্য পুরনিগমের কাছে আধার কার্ড জমা করতে হয়। তাই তাঁদের দাবী, অস্থায়ী দোকান শেডের জন্য ১২০০টি আধার কার্ড নেওয়া হয়েছে তার প্রমান দেওয়া হোক। তবেই তারা বিক্ষোভ বন্ধ করে দেবে। যদি সেটা না হয় তবে তাদের দোকান শেড প্রদান করতে হবে।

Releated Posts

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top