News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিছিল করে মনোনয়ন দাখিল কংগ্রেস প্রার্থীদের, খোয়াইয়ে শক্তি প্রদর্শন
Image

মিছিল করে মনোনয়ন দাখিল কংগ্রেস প্রার্থীদের, খোয়াইয়ে শক্তি প্রদর্শন

খোয়াই, ২৪ মার্চ: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে শক্তি প্রদর্শন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। কুলাই আশারাম বাড়ি কেন্দ্র এবং রামচন্দ্র ঘাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যথাক্রমে অমলেন দেববর্মা ও প্রনব দেববর্মা বুধবার মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন খোয়াই কংগ্রেস ভবন থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝার নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী।

মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গোটা কর্মসূচি জুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা এবং স্লোগানে মুখর পরিবেশ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।

কংগ্রেস নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে জনসমর্থন তাঁদের পক্ষেই রয়েছে এবং এডিসিতে উল্লেখযোগ্য ফলাফল করবে দল।

।।।।

Releated Posts

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top