News Flash

  • Home
  • প্রধান খবর
  • আধুনিক যুদ্ধের অংশ জ্বালানি নিরাপত্তার হুমকি: রাজনাথ সিং
Image

আধুনিক যুদ্ধের অংশ জ্বালানি নিরাপত্তার হুমকি: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২১ মার্চ: বর্তমান সময়ের যুদ্ধ আর শুধুমাত্র সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং জাতীয় নিরাপত্তা এখন অর্থনীতি, ডিজিটাল পরিসর, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত—এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শনিবার ভার্চুয়ালি উত্তরাখণ্ডের সৈনিক স্কুল ঘোড়াখাল-এর প্রতিষ্ঠা দিবস ও হীরক জয়ন্তী উদযাপনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্বে সংঘাতের ধরনে মৌলিক পরিবর্তন এসেছে। এখন অর্থনৈতিক, সাইবার, মহাকাশ ও তথ্যভিত্তিক যুদ্ধের মাধ্যমে একটি দেশকে দুর্বল করে দেওয়া সম্ভব। তাই প্রতিটি নাগরিককে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, শক্তিশালী সেনাবাহিনীর পাশাপাশি সচেতন ও প্রস্তুত নাগরিকই দেশের নিরাপত্তার মূল ভিত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে সরকার আধুনিক অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করছে বলেও উল্লেখ করেন তিনি।

যুব সমাজের উদ্দেশে রাজনাথ সিং বলেন, শৃঙ্খলার মাধ্যমে মানসিক দৃঢ়তা ও বুদ্ধিবৃত্তিক স্বচ্ছতা গড়ে তুলতে হবে। তিনি ‘ভিইউসিএ’ চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষার্থীদের ‘দূরদৃষ্টি, উপলব্ধি, সাহস, অভিযোজন ক্ষমতা’—এই চারটি গুণ অর্জনের আহ্বান জানান।

দেশগঠনের লক্ষ্যে আরও বেশি যুবসমাজকে যুক্ত করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে দেশে ১০০টি নতুন সৈনিক স্কুল স্থাপনের সিদ্ধান্ত। পাশাপাশি জাতীয় ক্যাডেট কোর (এনসিসি)-এ ক্যাডেট নেওয়ার সংখ্যা ১৭ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী সৈনিক স্কুলে মেয়েদের ভর্তি করার সিদ্ধান্তকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে উল্লেখ করেন। তাঁর মতে, ভবিষ্যতে এই মেয়েরাই ‘নারী শক্তি’র প্রতীক হয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছাবে।

তিনি সৈনিক স্কুল ঘোড়াখাল-এর ছাত্রছাত্রী, শিক্ষক, প্রাক্তনী ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গত ৬০ বছরে এই প্রতিষ্ঠান জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে ৮০০-র বেশি এবং বিভিন্ন প্রবেশপথের মাধ্যমে সশস্ত্র বাহিনীতে ২০০০-র বেশি প্রার্থী পাঠিয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top