News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা
Image

ত্রিপুরায় বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

আগরতলা, ২০ মার্চ: আগামী ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনায় কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি ট্রফ ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসম অতিক্রম করে ০.৯ কিমি উচ্চতায় সক্রিয় রয়েছে। পাশাপাশি, উত্তর-পূর্ব অসম ও সংলগ্ন অরুণাচল প্রদেশের উপর ১.৫ থেকে ৩.১ কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এই সব কারণেই আবহাওয়ার অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ত্রিপুরার প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাছাড়া, কয়েকটি জেলায় বজ্রঝড় সহ দমকা হাওয়া (ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে) বয়ে যেতে পারে। খোয়াই জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক দপ্তরের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top