News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা পুলিশ সপ্তাহে ‘রান ফর নেশা মুক্তি ত্রিপুরা’, উমাকান্ত মাঠে ব্যাপক সাড়া
Image

ত্রিপুরা পুলিশ সপ্তাহে ‘রান ফর নেশা মুক্তি ত্রিপুরা’, উমাকান্ত মাঠে ব্যাপক সাড়া

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে আগরতলার উমাকান্ত মাঠ প্রাঙ্গণে আয়োজিত হল ‘রান ফর নেশা মুক্তি ত্রিপুরা’ শীর্ষক ম্যারাথন দৌড়। যুব সমাজকে মাদকাসক্তির করাল গ্রাস থেকে দূরে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানায় পুলিশ প্রশাসন। এদিন সকালে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধনকর। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক জি কে রাও, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার-সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মহা নির্দেশক অনুরাগ বলেন, রাজ্যের যুবক-যুবতীদের নেশার অভ্যাস থেকে বিরত রাখতে এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ত্রিপুরা পুলিশ ধারাবাহিকভাবে সচেতনতা কর্মসূচি গ্রহণ করছে। ‘রান ফর নেশা মুক্তি’ সেই প্রচেষ্টারই অংশ।

অন্যদিকে, পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে আগরতলার রবীন্দ্রভবন-এ আয়োজন করা হয় এক আর্ট প্রতিযোগিতার। সেখানে ছাত্রছাত্রীরা মাদকবিরোধী বার্তা তুলে ধরে চিত্রাঙ্কনের মাধ্যমে সমাজকে সচেতন করার প্রয়াস নেয়। পুলিশের এই বহুমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

Releated Posts

কল্যাণপুরে ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র, গুলির অভিযোগে তোলপাড় মহারানী এলাকা

তেলিয়ামুড়া, ১২ এপ্রিল: ভোটের শেষ পর্যায় মানেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া—এমন প্রত্যাশা ভেঙ্গে চুরমার হয়ে গেল কল্যাণপুরে। ১১ মহারানী…

ByByReshmi Debnath Apr 12, 2026

তুলাশিখরে সংঘর্ষ, তিপ্রা মথার হামলায় বিজেপির একাধিক কর্মী গুরুতর আহত

খোয়াই নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল:  খোয়াই জেলার তুলাশিখর এলাকার নন্দকুমার পাড়ায় তিপ্রা মথা দলের কর্মীদের হামলায় বিজেপির…

ByByReshmi Debnath Apr 12, 2026

তুলামুড়া বিট অফিস বুথে হামলা, বিধায়কের গাড়ি ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ১২ এপ্রিল: ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের অন্তর্গত ৫৭ তুলামুড়া বিট অফিস এলাকায় ভোটগ্রহণ চলাকালীন আচমকা উত্তেজনা…

ByByReshmi Debnath Apr 12, 2026

২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রে সংঘর্ষ, বোমা নিক্ষেপে উত্তেজনা

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের শুরুটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও, দুপুরের পর থেকেই ২৬ নং বীরচন্দ্র কলসী কেন্দ্রের বিভিন্ন…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top