News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতান্ত্রিক কণ্ঠরোধের অভিযোগে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল
Image

গণতান্ত্রিক কণ্ঠরোধের অভিযোগে কৈলাসহরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি: যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব-এর গ্রেপ্তার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-কে প্রাণনাশের হুমকি এবং সংসদে বিরোধী দলনেতাকে কথা বলতে না দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল জেলা ও ব্লক যুব কংগ্রেস। আজ কৈলাসহর শহরে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় জেলা কংগ্রেস ভবনে এসে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং উদয় ভানু চিবের অবিলম্বে মুক্তির দাবি তোলেন।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান বলেন, যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির গ্রেপ্তার গণতান্ত্রিক কণ্ঠরোধের সামিল। তাঁর অভিযোগ, রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সংসদে বিরোধী দলনেতাকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশুভ সংকেত। তিনি আরও দাবি করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে এবং ভোটার তালিকা প্রণয়নের নামে নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করছে।তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে মতপ্রকাশের অধিকার সংকুচিত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধেই যুব কংগ্রেস দেশব্যাপী আন্দোলনে নেমেছে। উদয় ভানু চিবের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য্য, যুব কংগ্রেস নেতা জুবের আহমেদ খান, শাহজাহান মিয়া তারেক সহ অন্যান্য নেতা-কর্মীরা। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে এবং উদয় ভানু চিবের মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

Releated Posts

করমছড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী সান্তনা চাকমা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান

আগরতলা, ১২ এপ্রিল: এডিসির করমছড়া উপজাতি কেন্দ্রের ৩ নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী । এদিন তিনি…

ByByReshmi Debnath Apr 12, 2026

ভোটের আগের রাতে ‘টাকা কাণ্ড’ অভিযোগে চাঞ্চল্য, অভিযোগ বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার বিরুদ্ধে

আগরতলা, ১২ এপ্রিল: ২২ কাঠালিয়া–মির্জা–রাজাপুর নির্বাচনী কেন্দ্রকে ঘিরে ভোটের আগের রাতে উত্তেজনা ছড়ায় ‘টাকা বিলি’র অভিযোগে। তিপ্রা মথা…

ByByReshmi Debnath Apr 12, 2026

শান্তিপূর্ণ পরিবেশে শুরু এডিসি ভোট, মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন আইপিএফটি প্রার্থী ধনঞ্জয় রিয়াং

আগরতলা, ১২ এপ্রিল: রবিবার সকাল ৭টা থেকে সারা রাজ্যের পাশাপাশি ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রেও স্ব-শাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের…

ByByReshmi Debnath Apr 12, 2026

মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ

আগরতলা, ১২ এপ্রিল ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জনজাতি কল্যাণ…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top