News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয় ভানু চিবকে বিনা শর্তে মুক্তির দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের গণঅবস্থান
Image

উদয় ভানু চিবকে বিনা শর্তে মুক্তির দাবিতে প্রদেশ যুব কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব সহ অন্যান্যদের রাজনৈতিক প্রতিহিংসার জেরেই গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। তাই অবিলম্বে জাতীয় সভাপতিকে বিনা শর্তে মুক্তি দাবিতে গণঅবস্থান সংঘটিত করেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা।

প্রসঙ্গত, গতকাল ভোরবেলা দিল্লি পুলিশ ভারতীয় যুব কংগ্রেস-এর জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করে। সম্প্রতি অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর বিরুদ্ধে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণধর্নায় বসেন দলের নেতা-কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীল কমল সাহা বলেন, আইওয়াইসি-র জাতীয় সভাপতি ও অন্যান্য যুব কর্মীদের দিল্লি পুলিশের মাধ্যমে গ্রেফতার করা অত্যন্ত নিন্দনীয়। আসলে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই উদয় ভানু চিবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার ভুলে গেছে যে গণতন্ত্রে প্রশ্ন তোলা, প্রতিবাদ করা কিংবা আওয়াজ তোলা কোনও অপরাধ নয়। বরং সেটাই গণতন্ত্রের অন্যতম শক্তি।

তাঁর দাবি আটক যুব কংগ্রেস কর্মীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দেশের যুবসমাজের সমস্যা ও প্রধানমন্ত্রীর বিভিন্ন সমঝোতা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরছিলেন। কোথাও কোনও হিংসাত্মক কার্যকলাপে তাঁরা জড়িত ছিলেন না বলেও জানান তিনি।

তাঁর হুঁশিয়ারি, অবিলম্বে মুক্তি না দেওয়া হলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে যুব কংগ্রেস।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

দয়ালপাড়ায় বোমাবাজি ও গুলিচালনা, উত্তপ্ত আমতলী–গোলাঘাটি কেন্দ্র

বক্সনগর, ১২ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের দিন ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের দয়ালপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয় বোমাবাজি ও গুলিচালনার ঘটনায়।…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top