News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে পাঁচ অভিযুক্ত উচ্চ আদালতে পেশ
Image

প্রসেনজিৎ সরকার মৃত্যুকাণ্ডে পাঁচ অভিযুক্ত উচ্চ আদালতে পেশ

ধর্মনগর, ২৫ ফেব্রুয়ারী : উত্তর ত্রিপুরার ধর্মনগর এলাকার অনলাইন ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার নিম্ন আদালত থেকে পাঁচ অভিযুক্তকে উচ্চ আদালতে পেশ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। পাশাপাশি মামলাটি উচ্চ আদালতে স্থানান্তরের নির্দেশ দেন বিচারক। চার্জশিট জমা পড়ার পর এদিন পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার আইনজীবী দেবদাস বক্সি জানান, ঘটনার ৭২ দিন পর তদন্তকারী সংস্থা চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণের পর শুনানিতে আদালত মামলাটি উচ্চ আদালতে প্রেরণের নির্দেশ দেন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জেল হেফাজতে থাকাকালীন মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি।

আইনজীবীর কথায়, খুব শীঘ্রই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আমরা আশাবাদী। ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top