News Flash

  • Home
  • প্রধান খবর
  • বঙ্গ ২০২৬ বিধানসভা নির্বাচন: পকেটভিত্তিক ইস্যুতেই জোর বিজেপির, উত্তরবঙ্গের জন্য আলাদা মিনি-ইস্তাহারের ভাবনা
Image

বঙ্গ ২০২৬ বিধানসভা নির্বাচন: পকেটভিত্তিক ইস্যুতেই জোর বিজেপির, উত্তরবঙ্গের জন্য আলাদা মিনি-ইস্তাহারের ভাবনা

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (আইএএনএস): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ইস্তাহার তৈরিতে পকেটভিত্তিক সূক্ষ্ম ইস্যুগুলিতে বিশেষ জোর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি-র পশ্চিমবঙ্গ শাখা। রাজ্যের বিভিন্ন অঞ্চলের আলাদা চাহিদা ও সমস্যাকে সামনে রেখেই খসড়া ইস্তাহার চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

দলের এক রাজ্য কমিটির সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু বৃহত্তর ইস্যু সারা রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হলেও, বিভিন্ন অঞ্চল বা ‘পকেট’-ভিত্তিক বিশেষ সমস্যা রয়েছে। “এবার আমাদের লক্ষ্য সেই সূক্ষ্ম পকেটভিত্তিক সমস্যাগুলিকে চিহ্নিত করে ইস্তাহারে তার নির্দিষ্ট সমাধানের রূপরেখা তুলে ধরা,” বলেন তিনি।

একইসঙ্গে উত্তরবঙ্গের আটটি জেলা—কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও মালদহ—নিয়ে আলাদা একটি মিনি-ইস্তাহার প্রকাশের ভাবনাও রয়েছে। রাজ্যজুড়ে সাধারণ ইস্যু নিয়ে পূর্ণাঙ্গ ইস্তাহার তো থাকবেই, তবে উত্তরবঙ্গের বিশেষ দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পৃথক নথি আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওই নেতা।

বিধানসভায় বিজেপি বিধায়কদলের চিফ হুইপ ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, উত্তরবঙ্গের মানুষের প্রয়োজন, দাবি ও আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এই পরিকল্পনা। তিনি জানান, দল ‘সংকল্প পত্র পরামর্শ যাত্রা’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় ড্রপ বক্স বসিয়ে মানুষের মতামত সংগ্রহ করছে। উত্তরবঙ্গের ড্রপ বক্সে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলির ভিত্তিতেই আলাদা উত্তরবঙ্গ-কেন্দ্রিক ইস্তাহারের চিন্তাভাবনা।

রাজনৈতিক মহলের মতে, এই কৌশলের পেছনে নির্বাচনী বাস্তবতাও কাজ করছে। দক্ষিণবঙ্গে যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে এগিয়ে, সেখানে উত্তরবঙ্গে বিজেপির শক্ত অবস্থান রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩০টিতে জয় পেয়েছিল বিজেপি। সেই প্রাধান্য বজায় রাখা ২০২৬ নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির।

পর্যবেক্ষকদের মতে, উত্তরবঙ্গের জন্য পৃথক ইস্তাহার আনার উদ্যোগ বিজেপির নির্বাচনী কৌশলেরই অংশ, যাতে আঞ্চলিক ইস্যুগুলিকে আরও স্পষ্টভাবে তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছানো যায়।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top