News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর ব্লকে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সাংসদ কৃতি সিং দেববর্মণ
Image

গৌরনগর ব্লকে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে সাংসদ কৃতি সিং দেববর্মণ

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার গৌরনগর ব্লক পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং দেববর্মন। এদিন তিনি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত ও প্রকল্পস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গৌরনগর ব্লকে বেশ কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, পানীয় জল, রাস্তা সংস্কার ও বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে কিছু অসুবিধার কথা সামনে এসেছে। এসব সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিন ব্লক কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং বিভিন্ন দফতরের কর্মীরা। বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়ন, স্বচ্ছতা বজায় রাখা এবং উপভোক্তাদের সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top