News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকমাঘাটে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু ‘হাথকার্ঘা মেলা–রাজ্য হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬’, প্রস্তুতি বৈঠক সম্পন্ন
Image

চাকমাঘাটে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু ‘হাথকার্ঘা মেলা–রাজ্য হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬’, প্রস্তুতি বৈঠক সম্পন্ন

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্টস ও সেরিকালচার অধিদপ্তরের উদ্যোগে খোয়াই জেলার চাকমা ঘাট খোয়াই নদী ব্যারেজ প্রাঙ্গনে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ১৪ দিনব্যাপী ‘হাথকার্ঘা মেলা–রাজ্য হ্যান্ডলুম এক্সপো ২০২৫-২৬’। এই মেলাকে ঘিরে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং হ্যান্ডলুম দপ্তরের ডিরেক্টর অজিত শুক্ল দাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

দুই দিনব্যাপী এই প্রস্তুতি বৈঠকে মেলাকে সাফল্যমণ্ডিত করতে একাধিক উপকমিটি গঠন, স্টল বিন্যাসের পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, সাংস্কৃতিক কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, আলোকসজ্জা, পানীয় জল ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যবস্থাও খতিয়ে দেখা হয়।

বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, হস্ততাঁত ও হস্তশিল্প কেবলমাত্র রাজ্যের ঐতিহ্যের ধারক ও বাহক নয়, তা গ্রামীণ অর্থনীতির অন্যতম শক্ত ভিত্তি। এই মেলার মাধ্যমে রাজ্যের কারিগর ও শিল্পীদের তৈরি সামগ্রী বৃহত্তর বাজারে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হবে এবং তাঁদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৪ দিনব্যাপী এই রাজ্য হ্যান্ডলুম এক্সপোতে রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁতি ও হস্তশিল্পীরা তাঁদের নানাবিধ পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026
Scroll to Top