News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ইটভাট্টায় দুর্ঘটনা, ইটের স্তূপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
Image

বিলোনিয়ায় ইটভাট্টায় দুর্ঘটনা, ইটের স্তূপ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বিলোনিয়া, ১৯ ফেব্রুয়ারি: বিলোনিয়া মহকুমার দক্ষিণ সোনাইছড়ি এলাকায় অবস্থিত জে বি আই ইটভাট্টায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, সকাল প্রায় ৯টা নাগাদ ভাট্টার চুলা থেকে ইট বের করার সময় আচমকা ইটের একটি স্তূপ ভেঙে পড়ে। এতে ইটের নিচে চাপা পড়েন শ্রমিক প্রকাশ মুন্ডা। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত প্রকাশ মুন্ডার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের মন্দার জেলায়। তার পিতার নাম বিল্লামি মুন্ডা বলে জানা গেছে। তিনি শ্রমিকের কাজ করতে বিলোনিয়ায় এসেছিলেন।

ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top