News Flash

Image

৭৯০ কেজি শুকনো গাঁজা সহ আটক ৩

আগরতলা, ১৯ ফেব্রুয়ারী : আজ গোপন সূত্রের ভিত্তিতে সোনামুড়া থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে এক বাড়ি থেকে ৭৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। সাথে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগরের বাসিন্দা রামকৃষ্ণ দেববর্মা (৪৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৭৯০ কেজি শুকনো গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকা। ওই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সাথে তিনজনকে পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রামকৃষ্ণ দেববর্মা (৪৩), ভাগ্যশ্রী দেববর্মা (৩৫) এবং দীপঙ্কর সরকার (১৮)। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top