News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্বালানি সংকটে রাজ্যের ইটভাট্টা শিল্প, উৎপাদন বন্ধের মুখে অধিকাংশ ভাট্টা
Image

জ্বালানি সংকটে রাজ্যের ইটভাট্টা শিল্প, উৎপাদন বন্ধের মুখে অধিকাংশ ভাট্টা

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: রাজ্যে জ্বালানি সংকট চরম আকার ধারণ করায় গভীর সংকটে পড়েছে ইটভাট্টা শিল্প। বিগত প্রায় ১৫ দিন ধরে কয়লা না আসায় উৎপাদন কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে রাজ্যের একাধিক ইটভাট্টা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন মালিকপক্ষ।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা ব্রিকস ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশন-এর সভাপতি বিবেকানন্দ চৌধুরী জানান, রাজ্যের প্রায় সব ইটভাট্টাই এখন বন্ধের মুখে। পর্যাপ্ত কয়লা সরবরাহ না হওয়ায় ভাট্টাগুলিতে ইট পোড়ানোর কাজ বন্ধ হয়ে যাচ্ছে এবং কাঁচামাল মজুত থাকলেও উৎপাদন সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, আচমকাই মেঘালয় সহ বিভিন্ন রাজ্য থেকে কয়লা সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তাই আজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৈঠকের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। পাশাপাশি নির্মাণ শিল্পেও এর সরাসরি প্রভাব পড়বে, কারণ ইটের সরবরাহ কমে গেলে নির্মাণ কাজ থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইটভাট্টা মালিকদের দাবি, দ্রুত কয়লা সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাঁরা অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ এবং বিকল্প জ্বালানি বা জরুরি ভিত্তিতে কয়লা সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিক মহলেও উদ্বেগ বাড়ছে। এখন দেখার, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর এই সংকট মোকাবিলায় কী পদক্ষেপ নেয়।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top