News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ছয় মাসের জলসংকটে ক্ষোভে ফুঁসছে এলাকা
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ছয় মাসের জলসংকটে ক্ষোভে ফুঁসছে এলাকা

আগরতলা, ১৬ ফেব্রুয়ারী : জলের অপর নাম জীবন হলেও বাস্তবে সেই জলই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কৈলাসহর-এর হীরাছড়া এলাকায়। টানা ছয় মাস ধরে তীব্র পানীয় জল সংকটে ভুগছেন হীরাছড়া এডিসি ভিলেজ কমিটির বাসিন্দারা। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান না পাওয়ায় আহ ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। কলসি ও বালতি হাতে নিয়ে পথ অবরোধে নামেন তাঁরা।

জানা গেছে, কৈলাসহরের গৌরনগর ব্লক-এর অধীন হীরাছড়া এডিসি ভিলেজ কমিটির ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি জলসংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকার সব পুকুর ও কুয়ো শুকিয়ে গেছে। পানীয় জলের কোনো উৎস না থাকায় বাধ্য হয়ে ড্রেনের নোংরা জল ব্যবহার করতে হচ্ছে, যার ফলে এলাকায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন জলবাহিত রোগ।

অভিযোগ আরও, ৪ নম্বর ওয়ার্ডে একটি ওয়াটার পাম্প থাকলেও গত ছয় মাস ধরে সেটি বিকল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় ভিলেজ কমিটি ও ডিডব্লিউএস দপ্তর-কে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিন দুপুর ১২টা নাগাদ হীরাছড়া ভিলেজ কমিটির অফিসে গিয়ে বাসিন্দারা দেখেন, গেটে তালা ঝুলছে। এই ঘটনায় জনতার ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এরপরই বাঁশ বেঁধে দুটি জায়গায় পথ অবরোধ করা হয়। পুরুষদের পাশাপাশি মহিলারাও কলসি-বালতি নিয়ে রাস্তায় বসে পড়েন। অবরোধের ফলে রাস্তার দু’পাশে বহু যানবাহন আটকে পড়ে এবং যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

দুপুর দু’টা থেকে অবরোধ শুরু হলেও খবর লেখা পর্যন্ত, অর্থাৎ বিকাল তিনটা নাগাদও ঘটনাস্থলে কোনো প্রশাসনিক আধিকারিক পৌঁছাননি বলে অভিযোগ। প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভে ফুঁসছে গোটা হীরাছড়া এলাকা।

এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে বিকল্প ব্যবস্থা করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে হবে। এখন দেখার, প্রশাসনের কবে ঘুম ভাঙে এবং হীরাছড়াবাসী কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পান।

Releated Posts

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান উপলক্ষে চার বড়জলা মন্ডলে প্রশিক্ষণ শিবির

আগরতলা, ১৯ মে : বিজেপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের…

ByByReshmi Debnath May 19, 2026

ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালী করতে মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক

আগরতলা, ১৯ মে : ত্রিপুরার বিদ্যুৎ পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব…

ByByTaniya Chakraborty May 19, 2026

সিপিআই(এম) রাজ্য দফতরে পালিত হল কমরেড হো চি মিনের ১৩৭তম জন্মবার্ষিকী

আগরতলা, ১৯ মে : বিপ্লবের মহান নেতা ও ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক কমরেড হো চি মিনের ১৩৭তম…

ByByReshmi Debnath May 19, 2026

সংবাদ প্রকাশের পর মেধাবী ছাত্রী বেবি পালের পাশে ব্যাঙ্গালোরের শিক্ষা প্রতিষ্ঠান

ধর্মনগর, ১৯ মে: অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দারিদ্র্যের বাধা অতিক্রম করে সাফল্যের অনন্য নজির গড়েছে উত্তর…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top