News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিরত থাকার পরামর্শ আইপিএফটি’র সাধারণ সম্পাদকের
Image

রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিরত থাকার পরামর্শ আইপিএফটি’র সাধারণ সম্পাদকের

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: রোমান স্ক্রিপ্ট বিতর্কে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানালো শরিক দল (আইপিএফটি)। রোমান স্ক্রিপ্ট জনজাতি সমাজের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে। তাই এই সংবেদনশীল বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলে মত প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন দেববর্মা বলেন, রোমান স্ক্রিপ্ট ইস্যুতে রাজ্যে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি ও অসন্তোষ রয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধান না হলে কোনও সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন, অতীতে বাম সরকারও এই ইস্যুতে স্পষ্ট অবস্থান না নেওয়ার ফলেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারেনি।

আইপিএফটি সাধারণ সম্পাদকের বক্তব্য, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনজাতি সমাজের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা যেহেতু মাতৃভাষায় বাংলা ভাষাভাষী, তাই রোমান স্ক্রিপ্ট সংক্রান্ত বিষয়ে তাঁর প্রকাশ্যে মন্তব্য করা উচিত নয়।

Releated Posts

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top