News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
Image

শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারি: শাশুড়িকে গলা টিপে হত্যার দায়ে অভিযুক্ত সত্যজয় ত্রিপুরাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করল বিলোনিয়া জেলা ও দায়রা আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক গোবিন্দ দাস।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর গভীর রাতে বাইখোরা থানাধীন রামসুন্দর পাড়া এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। অভিযুক্ত সত্যজয় ত্রিপুরা (২৪) তার শ্বশুরবাড়িতে থাকতেন। অভিযোগ, সেদিন গভীর রাতে মদ্যপ অবস্থায় তিনি নিজের শাশুড়ি উনতি রিয়াংকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করেন।

ঘটনার পর বাইখোরা মহিলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রুমা নোয়াতিয়া ১৪ জন সাক্ষীকে অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট পেশ করেন।

আদালতে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুব্রত চক্রবর্তী।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top