News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে
Image

সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি: সাতসকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ধর্মনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, গতকাল ভোর আনুমানিক ৩টা নাগাদ রবীন্দ্র দাস বাড়ি থেকে বের হন। তাঁর বাড়ি ডুপিরবন্দ লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির পাশের তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে অনুমান করা হলেও, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।

Releated Posts

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top