News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক বাড়ি থেকে চারটি গবাদি পশু চুরি, চাঞ্চল্য
Image

এক বাড়ি থেকে চারটি গবাদি পশু চুরি, চাঞ্চল্য

শান্তিরবাজার, ১০ ফেব্রুয়ারী : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকায় সোমবার রাতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা লিটন দেবনাথের বাড়ি থেকে একইসঙ্গে চারটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল।

জানা গেছে, লিটন দেবনাথ পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি প্রায় ২০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বাড়িতে মোট ২৪টি গবাদি পশু রয়েছে। সোমবার রাতে চারটি গবাদি পশু বাড়ির বারান্দায় বেঁধে রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, বারান্দায় বাঁধা চারটি গবাদি পশু নিখোঁজ। ঘটনার কথা জানতে পেরে আজ শান্তির বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিটন দেবনাথ। পাশাপাশি চোরদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিতে তিনি সংবাদমাধ্যমের দারস্থ হন।

লিটন দেবনাথ জানান, চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তাঁর দাবি, এই এলাকায় এই ধরনের চুরির ঘটনা এই প্রথম। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। এখন দেখার বিষয়, এই ঘটনায় পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top