News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটে দেশের ভবিষ্যৎ গঠনের কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, উত্তরপূর্বাঞ্চলের প্রত্যাশা পূরণে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ : কংগ্রেস
Image

কেন্দ্রীয় বাজেটে দেশের ভবিষ্যৎ গঠনের কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, উত্তরপূর্বাঞ্চলের প্রত্যাশা পূরণে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ : কংগ্রেস

আগরতলা, ২ ফেব্রুয়ারী : ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট দিশাহীন ও গতানুগতিক বাজেট। এই বাজেটে দেশের ভবিষ্যৎ গঠনের কোনও সুস্পষ্ট রূপরেখা নেই। উত্তরপূর্বাঞ্চলের প্রত্যাশা পূরণে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেছেন সভাপতি আশিস কুমার সাহা।

এদিন আশিস কুমার সাহা বলেন, এই বাজেটে কোনও দৃষ্টিভঙ্গি নেই। এটি সম্পূর্ণ দিশাহীন একটি বাজেট। দেশের ভবিষ্যতের জন্য কোনও পথনির্দেশ দিতে পারবে না। এর ফলে কর্মসংস্থানের সুযোগ আরও সঙ্কুচিত হবে এবং ছাঁটাই বাড়বে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই বাজেটের সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়বে শ্রমজীবী মানুষের উপর।

একই সুরে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, এই বাজেট কালো টাকা সাদা করার পথ আরও প্রশস্ত করেছে। তিনি সরকারের পূর্ববর্তী বাজেটগুলির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, কোটি কোটি বেকার যুবকের ভবিষ্যৎ নিয়ে এই বাজেটে কোনও দিশা নেই। ত্রিপুরা কী পেল? রাজ্যের পূর্বে উত্থাপিত দাবিগুলির একটিও পূরণ করা হয়নি।

তিনি আরও বলেন, উত্তর-পূর্ব ভারতের প্রত্যাশা পূরণে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য এটি অত্যন্ত হতাশাজনক। পূর্ববর্তী বাজেটের পরিসংখ্যান তুলে ধরে প্রবীর চক্রবর্তী রাজ্যের উন্নয়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ ও কার্যকর উদ্যোগের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তাঁর দাবি, কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন এবং যুবসমাজের ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে এই বাজেটে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এটি নতুন কোনও দিশা দেখানোর পরিবর্তে কেবলমাত্র পুরনো ও রুটিন পদক্ষেপেরই পুনরাবৃত্তি, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সম্পূর্ণ অপ্রতুল।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top