News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘বিকশিত ভারত বাজেট’কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Image

‘বিকশিত ভারত বাজেট’কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ পেশকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই বাজেটকে ‘বিকশিত ভারত বাজেট’ হিসেবে উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একটি সুদূরপ্রসারী ও দূরদর্শী রূপরেখা, যা আগামী ২৫ বছরের জন্য দেশের উন্নয়নের স্পষ্ট দিশা নির্ধারণ করেছে। তাঁর মতে, এই বাজেট ভারতের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।

বাজেটে উৎপাদন শিল্পের প্রসার, বিশ্বমানের পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ও পর্যটন ক্ষেত্রের বিকাশের পাশাপাশি গ্রামীণ ভারতের ক্ষমতায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই)-সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং তীর্থক্ষেত্রগুলির সার্বিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন।

অধ্যাপক (ডা) মানিক সাহা আরও বলেন, এই বাজেট দেশের যুব সমাজ, মহিলা ও কৃষকদের আশা-আকাঙ্ক্ষাকে নতুন দিশা দেখাবে এবং গ্রাম থেকে শহর—সব স্তরের মানুষের স্বপ্ন পূরণে সহায়ক হবে। পাশাপাশি, এই বাজেট আত্মনির্ভর ও বিশ্বমুখী ভারতের ভিত আরও মজবুত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Releated Posts

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, তদন্তে সাব্রুম থানার পুলিশ

সাব্রুম, ২৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা দাসের বাড়ির পুকুরে বিষ…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

মানিক্যনগরে অভিযানে প্রায় ২ লক্ষ গাঁজার চারার নার্সারি ধ্বংস, বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ

আগরতলা, ২৯ জুলাই: রাজ্যে মাদকবিরোধী অভিযানে এবার আরও সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জেলা পুলিশের পাশাপাশি…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top