News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আগরতলায় সরাসরি দেখা হলো কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭
Image

বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আগরতলায় সরাসরি দেখা হলো কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭

আগরতলা, ১ ফেব্রুয়ারি: রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনৈতিক দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ এই বাজেট পেশের অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য আগরতলার বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়।

এদিন বটতলা শিব মন্দির সংলগ্ন এলাকায় বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিজেপি বড়দোয়ালী মন্ডলের সভাপতি শ্যামল কুমার দেব সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী, দলীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থলে বড় পর্দার মাধ্যমে সংসদের বাজেট অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয়, যা মন্ডলের সদস্যরা একসঙ্গে বসে প্রত্যক্ষ করেন।

বাজেট পেশ শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্যামল কুমার দেব বলেন, কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বাজেটে কৃষক, শ্রমজীবী, যুব সমাজ, মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও এই বাজেট দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও জানান, এই বাজেটের মাধ্যমে রাজ্য সহ সমগ্র দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদী।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top