News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুর এলাকায় বাইক চালকের মৃত্যু, আরোহী কে জিবিপি হাসপাতালের স্থানান্তর
Image

মধুপুর এলাকায় বাইক চালকের মৃত্যু, আরোহী কে জিবিপি হাসপাতালের স্থানান্তর

চড়িলাম, ১ ফেব্রুয়ারী: শনিবার রাতে এক বাইক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় বিশালগড় চাম্পামুড়া এলাকার বাসিন্দা নয়ন চৌধুরী (২৩) নামে এক যুবকের। আর বাইক আরোহী বিশ্বজিৎ আচার্জীর অবস্থা বেগতিক দেখে বিশালগড় মহকুমা হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে জিবিপি হাসপাতালে স্থানান্তর করে দেয়। অন্যদিকে ট্রিপার চালক ট্রিপার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বাইক চালক এবং বাইক আরোহী দুজনই ইকফাই ইউনিভার্সিটির ছাত্র।কিন্তু এই দুর্ঘটনার খবর পেয়ে মধুপুর এলাকার প্রত্যক্ষদর্শীরা প্রথমে খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা খবর পেয়ে দুর্ঘটনার স্থানে তড়িঘড়ি ছুটে এসে আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বাইক চালক নয়ন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন। তাদের দুজনের বাড়ি দক্ষিণ চাম্পামুরা(বণিক পাড়া) এলাকায়।

দুর্ঘটনার খবর পেয়ে মৃত দুই পরিবারের এমনকি এলাকা থেকে কয়েকশ মানুষ বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে উপস্থিত হয়। এদিকে নয়ন চৌধুরীর মা ছেলের মৃত্যু সংবাদ পেয়ে শোকে পাথর হয়ে যান। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে থানায় নিয়ে আসেন। বর্তমানে মৃত বাইক চালক বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে। প্রসঙ্গ, রবিবার সকালে পুলিশ দুর্ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। এমনকি আজ ময়নাতদন্তের পর নয়ণকে আত্মীয় পরিজনের কাছে পৌঁছে তুলে দেন।

Releated Posts

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই

আগরতলা, ২৯ জুলাই : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল আগামী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি, সরকারি সুবিধা বঞ্চনার অভিযোগ দিনমজুর পরিবারের

আগরতলা, ২৯ জুলাই: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন সিপাহিজলা জেলার চড়িলাম ব্লকের বড়জলা…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

আগরতলা, ২৯ জুলাই: বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার রামনগর এলাকায় যুব মিছিলের আয়োজন করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব…

ByByReshmi Debnath Jul 29, 2026

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ২৯ জুলাই: হাওড়া নদীর ভাঙন রোধে চলমান প্রতিরক্ষা প্রকল্পে নিম্নমানের ও অবৈজ্ঞানিক কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top