News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগুনে ভস্মীভূত বসতঘর, নেপকোর ভূমিকায় ক্ষোভ এলাকাবাসীর
Image

আগুনে ভস্মীভূত বসতঘর, নেপকোর ভূমিকায় ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ১৯ জানুয়ারি: গভীর রাতে আগুনে ভস্মিভূত হলো একটি বসতঘর। ঘটনা সোনামুড়া বলেরঢেপা এলাকায়। তবে কয়েক মিটার দূরত্বে নেপকো প্রজেক্টে একটি ফায়ার সার্ভিসের গাড়ি থাকা সত্ত্বেও বিভিন্ন তালবাহানার সেটি দেওয়া হয়নি। নেপকোর এহেন অমানবিক ব্যবহারে ছি ছি রব উঠেছে সর্বত্র। গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও নিকটবর্তী নেপকোর ফায়ার সার্ভিসের গাড়িটি না দেওয়ায় একটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল গভীর রাতে আনুমানিক তিনটা নাগাদ বলেরঢেপা এলাকার বাসিন্দা সুলেমান মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়।

অভিযোগ, অগ্নিকাণ্ডের স্থান থেকে মাত্র এক মিনিটের দূরত্বে নেপকো কার্যালয়ে একটি ফায়ার সার্ভিসের গাড়ি থাকলেও, খবর দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে ওই গাড়িটি ঘটনাস্থলে পাঠানো হয়নি। ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণে বেড়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, যদি সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছত, তাহলে অন্তত আংশিকভাবে হলেও সুলেমান মিয়ার বসতঘরটি রক্ষা করা সম্ভব হতো। নেপকো আধিকারিকদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top