News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় আদালতে শুনানির সময় অসুস্থ মহিলা, চাঞ্চল্য
Image

বিশালগড় আদালতে শুনানির সময় অসুস্থ মহিলা, চাঞ্চল্য

আগরতলা, ১৯ জানুয়ারি: বিশালগড় আদালতে আজ সকালে এক পারিবারিক মামলার শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ববিতা দেববর্মা নামে এক মহিলা। ওই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই মামলাটি বিশালগড় আদালতে দায়ের হয়। আজ সকালে মামলার শুনানির জন্য ববিতা দেববর্মা আদালতে হাজির হন।

সূত্রের খবর, শুনানি চলাকালীন আচমকাই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং আদালত কক্ষের মধ্যেই দুর্বল হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই আদালতে উপস্থিত আইনজীবী, কর্মী ও অন্যান্যরা দ্রুত তাঁকে সাহায্য করেন। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। তাঁরা আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top