News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস, আহত একাধিক
Image

পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস, আহত একাধিক

আগরতলা, ১৮ জানুয়ারি: পিকনিক শেষে ফেরার পথে রাজধানীর গোয়ালাবস্তি ভিআইপি রোডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের একটি বাস। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার ছুটির দিন থাকায় সকাল থেকেই বিভিন্ন এলাকায় পিকনিকের ভিড় লক্ষ্য করা যায়। সন্ধ্যা নাগাদ দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল-এর টি আর–০৮–১২৪১ নম্বরের বাসটি পিকনিক থেকে ফেরার সময় গোয়ালাবস্তি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা মারে।

এদিকে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের একাংশের অভিযোগ, আহতদের উদ্ধারের সময় দেখা যায় বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই মদ্যপ অবস্থায় ছিলেন। অতিরিক্ত উচ্ছৃঙ্খলতা ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছেন তারা। যদিও এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top